“নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ১১ টায় ফরিদপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম। কারিগরি প্রশিক্ষণের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন এবং বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিবর্গরা।
এসময় বক্তারা বলেন বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অবশ্যই দক্ষতা অর্জন করে বিদেশ যেতে হবে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান বলেন,
ফরিদপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে বিভিন্ন ট্রেডে নারী ও পুরুষদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আর এই প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে গেলে কখনো কর্মহীন হয়ে থাকতে হবে না।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, আমাদের সমাজের মানুষেরা তাদের পরিবারকে একটু ভালো রাখতে বিদেশে যার উদ্দেশ্যে বিভিন্ন দালালের শরণাপন্ন হয়ে থাকেন। আর এই গ্রামের সহজ সরল মানুষদের সরলতার সুযোগ নিয়ে দালালেরা এই অসহায় মানুষদের সাথে প্রতারণা করে থাকেন।
তাই যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদের অবশ্যই সরকারী প্রশিক্ষণ কেন্দ্র হতে দক্ষতা অর্জন করে সরকারিভাবে বিদেশে যেতে হবে।
এসময় তিনি আরো বলেন, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের মানুষও জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমায়। তখন দেখা যায় অন্যান্য দেশের মানুষেরা আমাদের দেশের তুলনায় অনেক বেশি বেতন পেয়ে থাকেন। তার একমাত্রই কারণ হচ্ছে সেই মানুষগুলোর কারীগড়ি দক্ষতা অনেক বেশি। তাই বিদেশে যেতে হলে অবশ্যই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে দক্ষতা অর্জন করে বিদেশে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষা জানাও অনেক জরুরী। বিদেশ গমনে ইচ্ছুক যারা রয়েছেন তাদের প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি যে দেশে যাবেন সে দেশের ভাষা অবশ্যই শিখতে হবে। তা না হলে ন্যায্য পারিশ্রমিক পাওয়া সম্ভব নয়। ভাষা রপ্ত করতে পারলে তখন আর কেউ আপনাদের ঠকাতে পারবেনা।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষা জানাও অনেক জরুরী। বিদেশ গমনে ইচ্ছুক যারা রয়েছেন তাদের প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি যে দেশে যাবেন সে দেশের ভাষা অবশ্যই শিখতে হবে। তা না হলে ন্যায্য পারিশ্রমিক পাওয়া সম্ভব নয়। ভাষা রপ্ত করতে পারলে তখন আর কেউ আপনাদের ঠকাতে পারবেনা।
ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি (আই এমটি) এর অধ্যক্ষ বলেন, যে দেশ যত বেশি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারবে সেই দেশ তত বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আমাদের দেশেও দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ পাঠাচ্ছে। তবে একশ্রেণীর অসাধু চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ পথে বিদেশে পাঠাচ্ছেন আর এই কারণেই কর্মহীন হয়ে পড়ছেন হাজারো মানুষ। এসময় তিনি আরো বলেন গত চার বছরে এ দেশ থেকে ৪৩০০ জন নারী চিনা যুবকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিদেশে পাচার হয়েছেন। এ বিষয়ে কোন প্রকার লোভ লালসার শিকার না হয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাইনুল আহসান বলেন, দক্ষতা উন্নয়ন কেন জরুরী সেই বিষয়ে বিদেশ গমনে ইচ্ছুকদের আগে জানতে হবে। কেননা দক্ষতা অর্জন করে বিদেশে গেলে কর্মহীন হয়ে বসে থাকতে হবে না সেইসঙ্গে বেশি অর্থ উপার্জন করা সম্ভব। আর দক্ষতা ছাড়া বিদেশে গেলে মাসের পর মাস কর্মহীন হয়ে থাকতে হয় এবং এক পর্যায়ে এদের দেশে ফিরে আসতে হয়।
পরে ফরিদপুরের কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীদের কাজের অগ্রগতির খোঁজ নেন জেলা প্রশাসক ও অতিথিবৃন্দরা।
প্রিন্ট
ফরিদপুর প্রতিনিধি : 























