ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • স্টাফ রিপোর্টার :
  • আপডেট টাইম : ০৫:৩৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৭০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সারা দেশের ন্যায় ২৯সেপ্টেম্বর সোমবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত রোধে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যায়ক্রমে ২০০টি তালের বীজ, ১০০টি মেহগনি, ৫০টি নিম এবং ৫০টি আমগাছসহ সর্বমোট ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বর্তমান সময়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলা দোয়েল চত্বর এবং চটকাবাড়ি রোড থেকে নারায়ণকান্দি পর্যন্ত প্রধান রাস্তার দুই ধারের জঙ্গল ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সাথে স্থানীয় সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান সংশ্লিষ্টরা।এই জনকল্যাণমূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জয় রায়, উপজেলা প্রশিক্ষক মোঃ ফারুক হোসেন, এবং উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ সুর্বনা খাতুন। এছাড়াও কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডারবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০৫:৩৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬