ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) মধ্য রাত থেকে সারা দেশের মতো বরগুনাতেও শুরু হচ্ছে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা মৎস্য দপ্তর। অভিযান চলাকালে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ জেলার সকল নদ-নদী এবং সংলগ্ন সাগরে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে বা বিক্রি করলে ১ থেকে ২ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। দ্বিতীয়বার অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

তিনি বলেন, অভিযান সফল করতে বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক সভা, উঠান বৈঠক ও পথসভা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মৎস্য ঘাট, আড়ৎ ও বাজারে ফেস্টুন, ব্যানার টানানো ও লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলে পল্লীগুলোতে মাইকিং চলছে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নদীতে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

খাদ্য সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বরগুনা জেলায় নিবন্ধিত ৫২ হাজার জেলের মধ্যে সরকারিভাবে ২৯ হাজার ৪৬৯ জন জেলেকে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ চাল বিতরণ করা হবে।

জেলে কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর জেলে কার্ড হালনাগাদ করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাইয়ে প্রকৃত জেলে প্রমাণিত হলে নতুন জেলেদেরও কার্ড দেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আপডেট টাইম : ১২:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬