ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম! মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক যশোরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার হাসপাতাল, রোগী ভাগিয়ে বাণিজ্য মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক

মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে স্বপ্ন বিলাস ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর কক্ষে অভিযানটি চালানো হয়।

গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মো: মোস্তফা শেখের ছেলে। তিনি ওই কক্ষে থাকতেন।

শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইমামীম মুবীন সরকার সুমন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি ল্যাপটপ, টাকা গণনার একটি মেশিন, প্রেস বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।এসআরবি-৬-এর দাবি করেন, মাদক কারবারের মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনিও ওই কক্ষে থাকতেন। অভিযান টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান বলে জানায় এসআরবি-৬।

কোম্পানি কমান্ডার আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাশেদ শেখকে উদ্ধার করা আলামতসহ মাগুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ

মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক

আপডেট টাইম : ১২:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬