ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অপপ্রচার প্রতিরোধে প্রেস কাউন্সিলের কর্মশালা গাজীপুরে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পেলেন সুদীপ বসাক গাজীপুরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাবের দ্বন্দ্বে স্ত্রীকে হত্যার অভিযোগ গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিজিবির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা মাগুরায় ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ |
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মুন্সীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) মহাসপ্তমী উপলক্ষে জেলার শ্রীনগর থানাধীন দাসপাড়া এবং সিরাজদিখান থানাধীন রশুনিয়া ও ইছাপুরা এলাকার বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমান, শ্রীনগর ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার

আপডেট টাইম : ১২:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬