ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিজিবির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা মাগুরায় ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান সরকারি গাছে মুকুলের থাবা,আড়াই হাজার টাকায় ৬টি কাঁঠাল গাছ বলির অভিযোগ! সিরাজদিখানে তিন লাখ সত্তর হাজার টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রনি আহমেদ রাজু |
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট ও স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা পুলিশ সুপার।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত গভীর রাত ৪.৩০ ঘটিকায় মাগুরা সদর থানাধীন কুকনা এশিয়া মহিলা কলেজ পাড়ায় এ অভিযান চালায়। বর্তমান সরকারের প্রণীত জুয়া প্রতিরোধ আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ এর আলোকে জেলাজুড়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে এসআই মো. মেহেদী হাসান। অভিযানকালে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের দীপ্ত কুমার বিশ্বাসের স্ত্রী সম্পা দাস (৩২) (কোলে তিন মাসের শিশুসহ) এবং তার মা পূর্ণিমা রানী বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামির ভাড়া বাসা তল্লাশি করে আসামিদের দেখানোমতে একটি স্টিলের লকার থেকে ৪ হাজার পিস ইয়াবা (২০টি পলি জিপারে রাখা) এবং মাদক বিক্রির নগদ ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিস্তি রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২৮৯৯৪), একটি নম্বরপ্লেটবিহীন অ্যাপাচি আৰটিআর ৩১০ মোটরসাইকেল এবং একটি ‘BAOFENG’ লেখা ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা) বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

তিনি আরো বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই সাড়াসি অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার

মাগুরায় ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬