ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান সরকারি গাছে মুকুলের থাবা,আড়াই হাজার টাকায় ৬টি কাঁঠাল গাছ বলির অভিযোগ! সিরাজদিখানে তিন লাখ সত্তর হাজার টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্যমন্ত্রী গাজীপুরে নববধূর মৃত্যু, ১ মাস পর স্বামী গ্রেপ্তার গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতের আগুনে পুড়ল ৯ দোকান বরগুনায় চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি গঠন নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণচেষ্টার আসামির শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ইমরান হাসান, নারায়ণগঞ্জ |
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর (শনিবার) সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মায়াদ্বীপে কর্মী ও সহযোগীদের নিয়ে আনন্দঘন পরিবেশে এ নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বারদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ কামাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. আজগর আলী।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাফিজুর রহমান বলেন, পৃথিবীতে মানুষ ছাড়া অসংখ্য প্রাণী রয়েছে। কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী চাকরি বা ব্যবসা করে না। তারা সকালে খালি পেটে ঘর থেকে বের হলেও সন্ধ্যায় পেট ভরে খাবার খেয়ে ঘরে ফিরে আসে। অথচ মানুষ রিজিকের সন্ধানে দিনরাত ব্যয় করতে গিয়ে অনেক সময় সবকিছু ভুলে যায়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর ইবাদত করার জন্য। জামায়াতে ইসলামী মানুষকে সেই দাওয়াতই দিয়ে যাচ্ছে। সব ধরনের আইন ও বিধান উপেক্ষা করে কোরআন অনুযায়ী দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, অর্থ সম্পাদক মাওলানা আমির হোসেন, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ডা. আবুবকর সিদ্দিক রোমান, বারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লা, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, জামায়াত নেতা নাজিম, আব্দুল মতিন ও হাফেজ হুমায়ুন কবিরসহ বারদী ইউনিয়ন জামায়াতের কর্মী ও সহযোগীরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান

সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬