মো: রাসেল মিয়া |
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি মার্কেটে লাগা আগুনে ৯টি দোকান পুড়ে গেছে।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি মার্কেটে লাগা আগুনে ৯টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত প্রেস ক্লাব মার্কেটে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, রাত সাড়ে ১২টার দিকে মার্কেটটিতে আগুন লাগে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মার্কেটের অধিকাংশ দোকান টিন দিয়ে তৈরি। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ৯টি দোকান পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















