ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিজিবির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা মাগুরায় ইয়াবা ও নগদ ৬ লাখ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান সরকারি গাছে মুকুলের থাবা,আড়াই হাজার টাকায় ৬টি কাঁঠাল গাছ বলির অভিযোগ! সিরাজদিখানে তিন লাখ সত্তর হাজার টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্যমন্ত্রী

মো: সুমন, বান্দরবান |
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপের জন্য মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।

শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি। এতে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা।

তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সহযোগিতা করা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। দুর্গাপূজা যেন আনন্দঘন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, বান্দরবানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ অনুদান দুর্গাপূজার আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: ৪ জন গ্রেপ্তার

বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬