হানিফ সরদার, জয়পুরহাট |
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে জয়পুরহাটে হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
রোববার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টায় তিনি জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন এবং দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে তিনি শুভেচ্ছা ও মতবিনিময় করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী পিবিজিএমএস পদাতিক এবং ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ পদাতিক।
বিজিবির এ ধরনের তৎপরতা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং
উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















