ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা বরগুনায় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে বোমা সদৃশ দুটি বস্তু জয়পুরহাট বিজিবির মাসব্যাপী অভিযান, প্রায় ৯ কোটি টাকার মালামাল জব্দ: আটক ১৭ গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি সিরাজদিখানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান সফল মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন মিরপুরে শিশুদের ব্যবহার করে মাদক বাণিজ্যের অভিযোগ আপন ভাই বোনের বিরুদ্ধে চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ

আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

মুফতি ইদ্রিসুর রহমান |
বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এলজিইডি সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে থাকা ওই দপ্তরের হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে জানালা খুলে ভেতরে থাকা চেয়ার টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভাগ্যক্রমে চেয়ারে থাকা একটি তোয়ালের আংশিক অংশ পুড়ে আগুন নিভে যায়। আর টেবিলে মোটা গ্লাস থাকায় অন্যাত্র আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার সময় অফিসের নাইটগার্ড ফজলুর রহমান তখন পাশের প্রকৌশলীর রুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার রুম খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।

উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ‘দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানো হয়েছে।’

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘আগুন দেওয়ার বিষয়টি শুনেছি। পূর্বেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিতে বলা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু

আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১২:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬