ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা বরগুনায় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে বোমা সদৃশ দুটি বস্তু জয়পুরহাট বিজিবির মাসব্যাপী অভিযান, প্রায় ৯ কোটি টাকার মালামাল জব্দ: আটক ১৭ গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি সিরাজদিখানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান সফল মিরপুর-১ এ আবারও ফুটপাত দখলের পাঁয়তারা! হকারদের কাছ থেকে টাকা ও এনআইডির ফটোকপি সংগ্রহের অভিযোগ, আলোচনায় আল আমীন মিরপুরে শিশুদের ব্যবহার করে মাদক বাণিজ্যের অভিযোগ আপন ভাই বোনের বিরুদ্ধে চাকলা ইউনিয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাৎ

গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

মো: রাসেল মিয়া |
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশিল্পে অস্থিরতা কাটছে না। কয়েক দিনের বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনার পর নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা হাজারো শ্রমিক পড়েছেন অনিশ্চয়তায়।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও কোনাবাড়ী শিল্পাঞ্চল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে আসতে থাকেন শ্রমিকরা। তবে কারখানার ফটকে ছুটির নোটিশ দেখে অনেকেই ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজ শুরু হবে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো দেখা গেছে।

এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ বলেন, প্রতিদিন কাজের আশায় কারখানায় আসেন তারা। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বাড়ানোর দাবিতে সবাই আন্দোলন করেছেন। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এখন তারা কাজে ফিরতে চান।

তারা বলেন, “প্রতিদিন সকালে কারখানায় এসে নতুন কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আজ এসেও দেখি ছুটি ঘোষণা করা হয়েছে। এখন আবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। আমরা কাজ করতে চাই। কারখানা চালু না থাকলে আমাদের সংসার চলবে কীভাবে?”

এদিকে, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ব্যাহত হচ্ছে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, প্রতিদিনই অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। এসব কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে না।

তিনি বলেন, রবিবার থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বা নোটিশ এখনো শিল্প পুলিশের কাছে পৌঁছায়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালে ছুটি ঘোষণা করেছে।

শিল্প পুলিশ সুপার আরো বলেন, রবিবার এখন পর্যন্ত কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

কাজে ফিরতে চান শ্রমিকরা, অন্যদিকে নিরাপত্তা ও উৎপাদন পরিস্থিতি বিবেচনায় কারখানা বন্ধ রাখছেন মালিকপক্ষ। সব মিলিয়ে গাজীপুরের পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। এতে কর্মসংস্থান ও জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে হাজারো শ্রমিকের মধ্যে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু

গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

আপডেট টাইম : ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬