বরগুনা প্রতিনিধি |
জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে দাখিলকৃত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বরগুনা সদর উপজেলাধীন বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য নবনির্মিত অপেক্ষমাণ কক্ষ ‘ছায়া পরশ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর বেলা ১১ টায় ‘ছায়া পরশ’ এর উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বরগুনা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরগুনা, উপজেলা নির্বাহী অফিসার বরগুনা সদর, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা প্রসাশক মিজ্ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষারত অভিভাবকদের বসার জন্য একটি সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 





















