মুফতি ইদ্রিসুর রহমান |
বরগুনার আমতলী পৌরসভার লঞ্চঘাট এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লাভলী (৪৫)।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে স্বজনরা ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
স্বজনদের ভাষ্য, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা লাভলীকে হত্যার পর ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যায়। সকালে অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তালা ভেঙে ঘরে ঢুকে মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















