শাহ আলম,টাঙ্গাইল |
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাইমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী,
খামারি নেতা একেএম আব্দুল আউয়াল,উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুনউপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী , উপজেলা আমিন সমিতির সভাপতি আলাউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে কালিহাতী উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিহাতী, টাঙ্গাইল।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















