ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিল্পের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে গাজীপুর -প্রশাসক মির্জাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দুই পাঠা দিয়ে শুরু, প্রধানমন্ত্রীর হাতে জাতীয় স্বর্ণপদক পেলেন ক্ষেতলালের বিউটি আমতলীতে ঘরে তালাবদ্ধ অবস্থায় নারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুয়াশা নেই, রোদ ঝলমলে; তবু শীতের দাপট পঞ্চগড়ে পঞ্চগড়ের খুদে নায়েল যাচ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নাশকতার পরিকল্পনা করার অভিযোগে মাগুরা জেলা জজ আদালতের সামনে থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ভূয়া জুলাই যোদ্ধা নিয়ে সংবাদ প্রকাশের জেড়ে সাংবাদিকের উপর সংঘবদ্ধ হামলা মোহনা টিভির নিয়ন্ত্রণে রাশেদা আক্তারের ভূমিকা কী?

আমতলীতে ঘরে তালাবদ্ধ অবস্থায় নারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

মুফতি ইদ্রিসুর রহমান |
বরগুনার আমতলী পৌরসভার লঞ্চঘাট এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লাভলী (৪৫)।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে স্বজনরা ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা লাভলীকে হত্যার পর ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যায়। সকালে অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে তালা ভেঙে ঘরে ঢুকে মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শিল্পের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে গাজীপুর -প্রশাসক

আমতলীতে ঘরে তালাবদ্ধ অবস্থায় নারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

আপডেট টাইম : ১২:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬