ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মাগুরার ২ আসনে সাকিবসহ ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার ২ টি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। এ দুটি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৩ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।

সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের উপস্থিতিতে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বাছাই শেষে দুটি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৩ জনের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হচ্ছেন, মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ, জাকের পার্টির মোহাম্মদ মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) এর কে এম মোতাসিম বিল্লাহ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মুরাদ আলী, জাকের পার্টির মোহাম্মদ আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোহাম্মদ আসাদুজ্জামান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখিদুল ইসলাম।

বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সঞ্জয় কুমার ভাদুরী। মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান, একই আসনের স্বতন্ত্র প্রার্থী কর্নেল (অব:) কাজী শরিফ উদ্দিন। এদের মধ্যে সঞ্জয় কুমার ভাদুড়ী ঋণ খেলাপী হিসাবে মনোনয়নের অযোগ্য অঘোষিত হয়েছেন।  এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান স্থানীয় ব্যাংক একাউন্টের কপি ও ঋন সংক্রান্ত তথ্য সংযুক্ত না করার পাশাপাশি এক শতাংশ ভোটারের তথ্য ভুল থাকায়  মনোনয়নের অযোগ্য অঘোষিত হয়েছেন। কাজী শরিফ উদ্দিন বর্তমান কর্মস্থল ত্যাগের উপযোগী প্রমাণপত্র দাখিল না করায় তার মনোনয়ন বাতিল হয়েছে। অবৈধ ঘোষণা হওয়া এসব প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মাগুরার ২ আসনে সাকিবসহ ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩

আপডেট টাইম : ০৬:৪৩:০১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩