ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

পূজাকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না- গাজীপুরে র‌্যাবের মহাপরিচালক

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- দুষ্কৃতিকারীরা সাইবার ও সোশ্যাল মিডিয়ায় গুজব এবং নাশকতামূলক তথ্য ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, তাদেরকে গোয়েন্দা নজরদারীতে রাখা হয়েছে বলে জানান, র‌্যাবের মহাপরিচালক এ. কে. এম শহিদুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর রেললাইন সংলগ্ন কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় র‌্যাবের মহাপরিচালক আরো জানান,ঝুঁকিপূর্ণ মন্দির গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। যে সকল ছোটখাটো দুর্ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে সেই স্থানগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলাসহ কয়েকটি জেলায় নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। গাজীপুর মহানগর ও জেলায় ৪১২ টি মন্দিরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম,পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন, কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির কমিটির আহবায়ক মন্দ্রি মন্ডল ও সদস্য সচিব বাপ্পি দে সহ র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

পূজাকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না- গাজীপুরে র‌্যাবের মহাপরিচালক

আপডেট টাইম : ০৪:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪