ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম! মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক যশোরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার হাসপাতাল, রোগী ভাগিয়ে বাণিজ্য মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

কালিহাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত “জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর সোমবার দুপুর ১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য কৃষক। তাঁদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন বলেন, “ইঁদুরের আক্রমণে প্রতি বছর দেশের কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ক্ষয়ক্ষতি প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইঁদুর নিধন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ কর্মসূচির মাধ্যমে ইঁদুরের আক্রমণ হ্রাস পাবে এবং কৃষকরা তাদের ফসল সুরক্ষিত রাখতে পারবেন।”

এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন বলেন, “ইঁদুর নিধন অভিযানের মূল লক্ষ্য ফসলের ক্ষতি কমিয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করা। এর ফলে শুধু কৃষকদের আয়ই বাড়বে না, বরং দেশের খাদ্য নিরাপত্তাও শক্তিশালী হবে।”

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ইঁদুর আমাদের ফসলের জন্য বড় বাধা, তাই এই অভিযান আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আশীর্বাদস্বরূপ।”

উল্লেখ্য, এই ইঁদুর নিধন অভিযান দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ

কালিহাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

আপডেট টাইম : ০৭:৪০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪