ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গাজীপুরে চাঁদার দাবিতে বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে-
গাজীপুরের কাপাসিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির কারণে একটি পরিবার ১৭ দিন ধরে বাড়ি ছাড়া রয়েছে বলে ভভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কাপাসিয়া টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের আব্দুল হেকিমের ছেলে শাজাহান সাজু ও তার পরিবার।
সাংবাদিক সম্মেলনে শাহজাহান সাজু ও তার স্ত্রী অভিযোগ করেন, তিনি একটি বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় কৃষকদল নেতা সিদ্দিকুর রহমান মূসা, জনৈক তারেক, খাইরুল ইসলাম আপন, সুমন মিয়া ও রেজাউলের নেতৃত্বে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। দাবিকৃত টাকার মধ্যে ৫লাখ টাকা গত ১৭ নভেম্বর সুমনের নিকট দেওয়া হয়। কিন্তু তারা আরো ৫ লাখ টাকা না দেওয়ায় বাড়িতে এসে হামলা ও ভাংচুর করে প্রাণনাশের হুমকি দেয়। এতে গত ১৭ দিন ধরে বাড়ি ছেড়ে গাজীপুর শহরে এসে বসবাস করছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী ও আদালতে মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী শাহজাহান সাজু তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানান।
সংবাদ সম্মেলনে সাজু আরো জানান, তাদের বাসার সামনে মাদক ব্যাবসা ও মাদকের আসরের বিভিন্ন সিসি টিভি ফুটেজ পুলিশকে দেওয়ার কারণে তারা ক্ষীপ্ত হয়ে এইসব ঘটনা ঘটায়।
এ বিষয়ে কৃষক দল নেতা সিদ্দিকুর রহমান মূসা বলেন, আওয়ামীলীগের শাসনামলে শাহজাহান সাজু স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীকে নির্যাতন ও অন্যের জমি দখল করেছে। সাজুর ভাই রফিকের কাছে তিনি টাকা পাওনা আছেন। মূসার সাথে তার কোন বিরোধ নেই।
অভিযুক্ত তারেক জানান, সাজুর সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এছাড়া ২০১৭ সালে সাজুর নামে একটি চাঁদাবাজি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে শাহজাহান সাজুর আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে তিনি দাবি করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুরে চাঁদার দাবিতে বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ

আপডেট টাইম : ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪