ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ!

ইরানের জনগণকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসন ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য। সোমবার ক্রেমলিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেন। তিনি বলেন, ইরানি জনগণের পাশে দাঁড়াতে রাশিয়া প্রস্তুত রয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন হামলার ঘটনায় রাশিয়ার অবস্থানকে স্বাগত জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ দাঁড়িয়েছে। তিনি প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান এবং জানান যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের এর আগে ইরানি পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। এ ধরনের হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া এই আগ্রাসন বন্ধের আহ্বান জানায় এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে উত্তেজনা প্রশমনের উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার রাশিয়া পৌঁছান এবং সোমবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে তুরস্কের ইস্তান্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, `রাশিয়া ইরানের বন্ধু এবং আমরা কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা একে অপরের সঙ্গে পরামর্শ করি ও সমন্বয় করি।‘

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে, যা দুই দেশের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ককে আরও জোরালো করে। তবে এই চুক্তিতে সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা রাখা হয়নি।

প্রিন্ট
ট্যাগস

স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ!

ইরানের জনগণকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আপডেট টাইম : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫