ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

আব্দুল মতিন খান, কালীগঞ্জ প্রতিনিধি-
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান ও গণফোরাম মনোনীত গণফোরাম কেন্দ্রীয় নেতা মোঃ সোহেল মিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোঃ কামরুল ইসলাম এর কার্যালয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন এর পক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবীর মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আশরাফি হাবিবুল্লাহ, মোঃ সোলেমান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মোঃ আলী হোসেন ভূইয়া, উপজেলা সহ-সভাপতি ডা. মোঃ আজমল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী ও মাওলানা মোঃ আওলাদ হোসেনকে সাথে নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এছাড়াও গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ সোহেল মিয়ার পক্ষে মোঃ মেজবাহ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ খায়রুল আহসান মিন্টু জানিয়েছেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৫ আসনে ধানের শীষের কান্ডারী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর জন্য সবার কাছে দোয়া চাই। ১৯৮, গাজীপুর-৫ আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হবেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মোঃআলী হোসেন ভূইয়া খোকন বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মোঃ আল-আমিন দেওয়ান একজন যোগ্য প্রার্থী। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী মাওলানা মোঃআল-আমিন দেওয়ান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সংসদীয় আসনকে শিল্প-সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তোলাড় জন্য কাজ করবেন। আমরা সবাই মিলে চেয়ার প্রতীকের পক্ষে কাজ করে বিজয়ী করে আনব ইনশাআল্লাহ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট টাইম : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫