ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভী দুই দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি-
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত তথাকথিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

সকালে তাহরিমাকে আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে তার কয়েকজন সমর্থক বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রায় আড়াই কোটি টাকা আদায় করে। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী এই চক্রের নেতৃত্ব দেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রতারণা ও ব্ল্যাকমেইলের প্রাথমিক প্রমাণ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থের লেনদেন, চক্রটির বিস্তৃতি এবং এতে আরও কারা জড়িত—তা জানতে তাহরিমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আদালত পুলিশের আবেদন গ্রহণ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় ‘জুলাই আন্দোলন’-এর নাম ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগ ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভী দুই দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০১:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬