ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গাউকের চেয়ারম্যান হলেন কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য (ওএমএস) উদ্বোধন করলেন এমপি রনি হারানোর তালিকায় জলপথের সেই জীবনচিত্র যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা- ভারত শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও ফেরেনি স্বস্তি এআইইউবিতে ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম সবুর আলী খান যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের প্রথম সংসার ভাঙার অভিযোগ, দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত! নগরকান্দার এসিল্যান্ড খাইরুল হাসানের বিয়ে ঘিরে নতুন প্রশ্ন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ধর্মের অপব্যবহার, তথ্য জালিয়াতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে মিরপুরের ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরুকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, যারা ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে, তারা মূলত ধর্মের নামে মিথ্যাচার করছে এবং ধর্মপ্রাণ মানুষকে প্রতারণা করছে। তিনি বলেন, ‘জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। কোনো ব্যক্তি বা কোনো নির্বাচনী প্রতীক কাউকে জান্নাত দিতে পারে না। তাই রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সবসময় ধর্মীয় ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। দলটি কখনো ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে না। ‘আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে,’ বলেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ তুলে ধরে আমিনুল হক বলেন, একটি স্বার্থান্বেষী চক্র সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য সংগ্রহ করছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি জালিয়াতি বা জাল ভোটের একটি গভীর ষড়যন্ত্র হতে পারে। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই এমন স্পর্শকাতর তথ্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।

বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তি বিদেশি মদদে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাবে।

পল্লবী স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

আপডেট টাইম : ০৮:২২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬