ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর কায়োবাদের সফল অস্ত্রোপচার: কেবিনে স্থানান্তর করা হয়েছে, চলবে ফিজিওথেরাপি

মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে বাংলাদেশের ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ, কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি’র হিপ জয়েন্ট প্রতিস্থাপন (Hip Replacement) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।

ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন ফেইসবুক পোস্টে জানান, “দীর্ঘদিন ধরে তিনি কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায় শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তার হিপ রিপ্লেসমেন্ট (Hip Replacement) অস্ত্রোপচার করা হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এ অপারেশন করেন। তিনি ২ ঘন্টা অবজারভেশনে থেকেছেন। সবার দোয়ায় অপারেশনের পর তাঁকে এখন কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি ভালোভাবে সাড়া দিচ্ছেন।

কিছুক্ষণ আগে তাঁর সঙ্গে কথা হয়েছে। কথা বলার মতো অবস্থায় আছেন এবং তিনি সবার জন্য আন্তরিক সালাম পাঠিয়েছেন। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি শুরু হবে এবং ধীরে ধীরে তাঁকে হাঁটানো হবে। আপনাদের সবার কাছে অনুরোধ, তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে শিফায়ে কামিলা ও আজিলা দান করেন, সকল জটিলতা থেকে হেফাজত করেন এবং অতি দ্রুত সুস্থ করে আবার পরিবার, দেশ ও মানুষের সেবায় ফিরিয়ে দেন।”

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে কোমরের অসুস্থতায় ভর্তি হয়েছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর কায়োবাদের সফল অস্ত্রোপচার: কেবিনে স্থানান্তর করা হয়েছে, চলবে ফিজিওথেরাপি

আপডেট টাইম : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬