ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০২৬) আনুমানিক বিকেল ৩:০০ ঘটিকার সময় শাহ আলী থানাধীন ‘জি’ ব্লকের ২ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির সামনে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ নুরুল ইসলাম হৃদয় নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
​অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে শাহ আলী থানার বক্সনগর এলাকা থেকে ১০৩ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
​এই যৌথ ও সফল মাদকবিরোধী অভিযান দুটি পরিচালনা করেন শাহ আলী থানার সাব-ইনস্পেক্টর (এসআই) ওসমান গনি এবং এসআই রুবেল উদ্দিন।
​এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,আজ বিভিন্ন মামলায় মোট ১৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাঁদের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ০৬:৪৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬