ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা

২৯ ডিসেম্বর মাঠে নামতে পারে সেনাবাহিনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারে সেনাবাহিনী। এ বিষয়ে অনুমতি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার এ তথ্য জানিয়েছেন স্বশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান।

রাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে চাইবে, স্বশস্ত্র বাহিনী আমরা সেভাবে সহযোগিতা করব।’

তিনি বলেন, ‘তারা (নির্বাচন কমিশন) চাচ্ছে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েন হোক। কীভাবে মোতায়েন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। তারা রাষ্ট্রপতির কাছে রিকমেন্ডেশন (প্রস্তাব) করবেন। রাষ্ট্রপতি যদি নির্দেশ দেন তাহলে অবশ্যই সেনা মোতায়েন হবে। ইসি যেভাবে সহায়তা চাইবে, সেভাবেই আমরা সহায়তা করব।’

তিনি আরও বলেন, ‘তারা (ইসি) চাচ্ছে একটা সুন্দর, সুষ্ঠু ও ফ্রি ফেয়ার নির্বাচন হোক। এ ব্যাপারে আমাদের সামান্য সন্দেহ নেই। তারা অত্যন্ত সিরিয়াস। আমরা সশস্ত্র বাহিনী যদি ডেপ্লয় হই, আমার অবশ্যই সাহায্য-সহায়তা করব। এটাই ছিল প্রারম্ভিক আলোচনা। রাষ্ট্রপতি অনুমতি দিলে আমরা অতীতের মতোই আবার ডেপ্লয় হব। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন হব।’

এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সঙ্গে ইসি আলোচনা করেছে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী নির্বাচনে কী করে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ

২৯ ডিসেম্বর মাঠে নামতে পারে সেনাবাহিনী

আপডেট টাইম : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩