ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • খবর বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০১৮ বার পড়া হয়েছে
নাদিম আহমেদ অনিক,নিজস্ব প্রতিবেদক-
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা চত্বরে ফেষ্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। পরে উপজেলা অডিটরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা), শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মাছুমা হাবিব- সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল- উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ আব্দুল আওয়াল- জেলা প্রশাসক, নওগাঁ। মোহাম্মদ সামিউল সারোয়ার বিপিএম- পুলিশ সুপার, নওগাঁ। ড. হোসনে আরা বেগম- নির্বাহী পরিচালক, টিএমএসএস।
উক্ত আলোচনা সভায় বক্তারা নওগাঁবাসির দাবি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির দ্রুত শিক্ষা কর্মসূচী চালুর দাবি তুলে ধরেন।
প্রধান অতিথি প্রফেসর ড. এম আমিনুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এ দিবসটি উদযাপনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির পক্ষে তার দপ্তরের সকল সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির পাশাপাশি নওগাঁর গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫