ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। শান্ত ইসলাম (২২), ২। সিজয় আহমেদ ওরফে রমজান আলি(২৫), ৩। মো: আলম (৩৮), ৪। রবিউল ইসলাম রুবেল ওরফে ডুক্কু রুবেল (৩০), ৫। মো: ইয়াকুব আলী (৩০), ৬। মো: আমিনুল ইসলাম (৩০) ও ৭। মো: সোহেল (৩১)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মামলার বাদী মো: জহিরুল ইসলাম  শাহআলী থানা যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখ যুবদল কর্মী রাব্বি খান সঙ্গীয় লোকজনসহ ছাত্রজনতা হত্যায় অভিযুক্ত যুবলীগের ৯৩ নং ওয়ার্ডের ইউনিট সভাপতি শরিফকে আটক করে। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছার আগে আসামি রফিকুল ইসলাম বগা বাবু তার অনুসারীদের নিয়ে শরিফকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এই নিয়ে রফিকুল ইসলামের সাথে বাদীর কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় শাহআলী থানাধীন ঈদগাহ মাঠে সংলগ্ন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অফিসে এসে গ্রেফতারকৃরাসহ অজ্ঞাতনামা আসামিরা বাদী মো: জহিরুল ইসলামকে  জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অফিসের লোকজন বাধাঁ দেয়ায় তাকে নিতে পারেনি। পরে গ্রেফতারকৃত আসামিরাসহ অজ্ঞাতানামা ১৫/২০ জন দেশীয় অস্ত্র, লাঠিসোটা, চাপাতি, রামদা, আগ্নেয়াস্ত্র সহ বেআইনী জনতাবদ্ধে অতর্কিতভাবে অফিসের সামনে পাকা রাস্তার তাদের ওপর হামলা করে। আসামি রবিউল ইসলাম রুবেল বাদীকে এলোপাথারী কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। আসামি রফিকুল ইসলাম মনির হোসেনকে হত্যার উদ্দেশে কোপ মেরে বাম হাতের কনুইতে গুরুতর রক্তাক্ত জখম করে। আসামি ইয়াকুব হাতে থাকা চাপাতি দিয়ে বিল্লাল হোসেনকে বাম কানের পিছনে এবং বাম হাতের বাহুতে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আসামি রবিউল ইসলাম রুবেল হাতে থাকা চাপাতি দিয়ে আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে  তারা  বিভিন্ন প্রকার ভীতি প্রদর্শন করে এবং আসামি ইয়াকুব তাদের দিকে ককটেল ছুড়ে স্থান ত্যাগ করে। হামলার এ ঘটনায় বাদী মো: জহিরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় একটি মামলা রুজু করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর ডিবির একটি  চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় জড়িয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট টাইম : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫