ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

জীবনের নিরাপত্তার চেয়ে গাজীপুরে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলনে

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন এক নারীর উদ্যোক্তা।
শনিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ  অভিযোগ করেন  রাশিদা নামের এ নারী উদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও তার অনুগত বাহিনী লেলিয়ে দিয়ে ওই নারী এবং তার স্বামীর হাত-পা ভেঙ্গে টঙ্গী থেকে বিতাড়নের হুমকি দিচ্ছেন। সুমন সরকারের লেলিয়ে দেওয়া ওই সন্ত্রাসী বাহিনী প্রায় প্রতিদিনই আমার বাড়ির সামনে দফায় দফায় এসে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাদের হুমকিতে আমি ও আমার স্বামীসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে বহু কষ্টে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছি।
ওই নারী বলেন, টঙ্গী পশ্চিম থানাধীন সেনাকল্যাণ ভবনে অবস্থিত এভা গ্রুপের গার্মেন্ট কারখানার সাথে দীর্ঘ প্রায় ২০ বছর যাবত ব্যবসা করে আসছেন তিনি। ওই বিএনপি নেতা নারীর ব্যবসা ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছেন।
গত ১৫ আগস্ট রাত ১১টায় তার টঙ্গী আরিচপুর গার্লস স্কুল রোডের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং বাড়ির গ্যারেজে থাকা প্রাইভেটকারও ভাংচুর করে বলেও তিনি অভিযোগ করেন।
সন্ত্রাসীদের কবল থেকে তাকে ও তার পরিবারকে রক্ষার জোর দাবি জানান।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, টঙ্গীতে বিএনপির কোন নেতাকর্মী দখলবাজি এবং চাঁদাবাজির সাথে যুক্ত নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক কেউ কোন প্রকার চাঁদাবাজি এবং দখলবাজির সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীর বাড়িতে বা প্রতিষ্ঠানে কারা হামলা করেছে তা জানা নেই। বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ জড়িত থাকলে  তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জীবনের নিরাপত্তার চেয়ে গাজীপুরে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলনে

আপডেট টাইম : ১১:৫৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪