ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

এইচএসসিতে জিপিএ ৫ বিবেচনায় ঢাকার শীর্ষ পাঁচ কলেজ

স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম রতন :

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী অনুপাতে শতকরা জিপিএ ৫ বিবেচনায় কলেজগুলোর মধ্যে ঢাকা বোর্ড সেরা হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। কলেজটিতে মোট পরীক্ষার্থীর মধ্যে শতকরা জিপিএ ৫ পাওয়ার হার ৯২ দশমিক ২৮ শতাংশ।

এ বছর এইচএসসি পরীক্ষায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৪১২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ২২৬ জন শিক্ষার্থী। সে অনুযায়ী বোর্ড কর্তৃক প্রদত্ত শতকরা জিপিএ ৫ এর হার ৯২ দশমিক ২৮ শতাংশ।

এবার ফলাফলে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পরে দ্বিতীয় অবস্থান রয়েছে ঢাকা কলেজ। ঢাকা কলেজে মোট পরীক্ষার্থী অনুপাতে শতকরা জিপিএ ৫ এর হার ৯২ দশমিক ২০ শতাংশ। কলেজটিতে এ বছর ১ হাজার ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী।

ফলাফলের এ তালিকায় তৃতীয় অবস্থানে যৌথভাবে অবস্থান করছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ। কলেজ দু’টিতে নিজেদের মোট পরীক্ষার্থীর শতকরা জিপিএ ৫ এর হার ৯০ দশমিক ৩ শতাংশ। ঢাকা রেসিডেন্সিয়াল ও সরকারি বিজ্ঞান কলেজে পৃথকভাবে জিপিএ ৫ পেয়েছেন ৮৬৮ জন ও ১ হাজার ১৮৫ জন শিক্ষার্থী।

এরপর তালিকায় চতুর্থ অবস্থান রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। কলেজটির ১ হাজার ৬৭৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৪৭৯ জন। এতে শতকরা জিপিএ ৫ এর হার ৮৮ দশমিক ৪ শতাংশ।

তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। এ কলেজে মোট পরীক্ষার্থীর শতকরা জিপিএ ৫ এর হার ৮৪ দশমিক ৭ শতাংশ। কলেজটিতে ১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ১৮১ জন শিক্ষার্থী।

এছাড়াও রাজধানীর নটর ডেম কলেজ এবং হলিক্রস কলেজে শতকরা জিপিএ ৫ এর হার যথাক্রমে ৮০ দশমিক ৩ শতাংশ এবং ৭৮ শতাংশ। নটর ডেম কলেজে ৩ হাজার ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৬১৮ জন। অন্যদিকে হলিক্রস কলেজে ১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ১৯ জন শিক্ষার্থী।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে রয়েছে ৪৮ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এইচএসসিতে জিপিএ ৫ বিবেচনায় ঢাকার শীর্ষ পাঁচ কলেজ

আপডেট টাইম : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪