ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিহাতী উপজেলা যুবদল ব্যতিক্রমী এক উদ্যোগ নেয়। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তারা আয়োজন করে ফ্রী মেডিকেল ক্যাম্প। আজ ২৭ অক্টোবর সকালে কালিহাতী বাসস্ট্যান্ডে এই ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের আটজন অভিজ্ঞ চিকিৎসক বিনামূল্যে সেবা দেন। দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণের সুযোগ পায়। এতে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবার ইতিবাচক প্রভাব পড়ে এবং অনেকেই চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ লাভ করে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী ও সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুর অর রশিদ মিনু, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসাইন জিন্নাহ। এছাড়া, কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন ও ইদ্রিস আলী, মোহাম্মদ বকুল মিয়া, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শাফি, যুবদল নেতা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন ও মিথুনসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পটির মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে যুবদলের এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প

আপডেট টাইম : ১২:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪