ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময়

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইমান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আবুল কালাম ভুঁইয়া বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সর্বদা তৎপর। তবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রত্যেক নাগরিকের দায়িত্ব সচেতনতার মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লাবলু। এছাড়াও বক্তব্য রাখেন নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহিম পরদেশী, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, এ্যাডভোকেট দেওয়ান ওয়াহেদুল ইসলাম এবং ইউপি সদস্য ফরহাদ হোসেন।

সভার আলোচনায় বক্তারা এলাকার সামাজিক নিরাপত্তা জোরদার, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময়

আপডেট টাইম : ০১:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪