ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

আদমদীঘিতে সান্তাহার পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রোকন গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মনোয়ার জাহিদ রোকন নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনোয়ার জাহিদ রোকন (৪০) সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া ৩-আসনের সাবেক এমপির মামা সান্তাহার মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এ ঘটনায় পর থেকে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত মঙ্গলবার তার নিজ বাড়িতে এসে আত্মগোপনে ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে পুলিশ তার বসতবাড়ির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার রোকনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আদমদীঘিতে সান্তাহার পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রোকন গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪