ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর

২৪ এর গণঅভ্যুত্থানে মাগুরাতে শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

মোঃ রনি আহমেদ রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি-

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে মাগুরাতে নিহত ‘শহীদ’ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানের খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট পরিবারের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সোমবার ৬ জানুয়ারি সকাল ১১ ঘটিকার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোজ-খবর ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌছে দিয়েছেন “আমরা বিএনপি পরিবার”- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন), সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ। এসময় প্রতিনিধি দলটি শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষনা দেন।

শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন- মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম সহ প্রমুখ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

২৪ এর গণঅভ্যুত্থানে মাগুরাতে শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট টাইম : ১২:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫