ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মানুষ হাসিনার মতো নিষ্ঠুর, স্যাডিস্ট শাসককে আর মেনে নিবে না- মিয়া গোলাম পরওয়ার

বরগুনা প্রতিনিধি-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের মানুষ হাসিনার মতো নিষ্ঠুর, নির্মম, স্যাডিস্ট শাসককে আর মেনে নিবে না। আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বরগুনায় কর্মী সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘গত ১৬-১৭ বছর সারাদেশের মতো বরগুনার এমপি, জনপ্রতিনিধিরা লুটপাটে ব্যস্ত ছিল। তাই আজ তারা পালিয়ে গেছে। দলবাজি, চাটুকারিতা সব কিছু বন্ধ করে ও ইলেকটোরাল সিস্টেম সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই সংস্কারের জন্য। আমরা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।’

এছাড়া, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বরগুনায় পায়রা-বিষখালী নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

পরে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসনে জেলা জামায়াতে ইসলামীর আমীর মহিবুল্লাহ হারুন ও বরগুনা ২ আসনে ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শুরা সদস্য ডা. সুলতান আহমেদকে মনোনীত করেন।

এদিকে, স্বাধীনতার পরে বরগুনায় এই প্রথম বৃহৎ পরিসরে কর্মী সম্মেলন আয়োজনে উচ্ছ্বসিত জেলা উপজেলাসহ সর্বস্তরের নেতা কর্মীরা।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযাম হোসাইন হেলালসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মানুষ হাসিনার মতো নিষ্ঠুর, স্যাডিস্ট শাসককে আর মেনে নিবে না- মিয়া গোলাম পরওয়ার

আপডেট টাইম : ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫