ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি

বাল্যবিয়ে দেওয়ায় গুরুদাসপুরে কাজী আব্দুল লতিফের ৬ মাসের জেল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি-
নাটোরের গুরুদাসপুরে আইন অমান্য করে ভুয়াকাগজ তৈরী করে বাল্যবিবাহ পড়ানোর অপরাধে গুরুদাসপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজী আব্দুল লতিফকে ৬ মাসের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সন্ধ্যার দিকে পৌর সদরের কামারপাড়া এলাকায় ওই কাজীর বাড়িতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ দোষ স্বীকার করায় ওই রায় দেন। কাজী লতিফকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে নাটোর কারাগারে প্রেরণ করা হবে।

আব্দুর রশিদ, আব্দুল বারী, লিটন হোসেন, মকবুল হোসেনসহ স্থানীয়রা জানান, বাল্য বিবাহ পড়ানোর পর দেনমোহর কমানো-বাড়ানোসহ ভুয়া রেজিস্ট্রার তৈরী করার অভিযোগও রয়েছে কাজী লতিফের বিরুদ্ধে।
উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাল্যবিবাহ পড়ানোসহ নানা ধরনের অনিয়ম করে আসছিলেন।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

বাল্যবিয়ে দেওয়ায় গুরুদাসপুরে কাজী আব্দুল লতিফের ৬ মাসের জেল

আপডেট টাইম : ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫