ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মাগুরাতে ফেসবুকে বিতর্কিত ছবি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দীপ্ত গ্রেফতার

মাগুরা সদর উপজেলার পয়ারী কুরীপাড়ার বাসিন্দা দীপ্ত কুরী (২৫), ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা গৌতম কুরীর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, দীপ্ত কুরী তার ফেসবুক আইডি “Dipto King” থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন। ছবিতে দুর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি বসানো হয়, যা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা তৈরি করে।

ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, দীপ্ত কুরী এর আগেও অনুরূপ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আইনি দিক
বাংলাদেশ দণ্ডবিধির ধারা ২৯৫(A) অনুযায়ী, কোনো ধর্ম বা ধর্মীয় অনুভূতির প্রতি ইচ্ছাকৃত অবমাননার ঘটনায় দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মাগুরাতে ফেসবুকে বিতর্কিত ছবি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দীপ্ত গ্রেফতার

আপডেট টাইম : ১০:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫