ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি: আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে- এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানার ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি বিচারবিভাগকে শতভাগ স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করবে। পাশাপাশি দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ১৮ মাসব্যাপী একটি বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ক্ষমতায় এলে এক কোটি বেকার যুবকের জন্য চাকরি ও আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

‘দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার স্থান নেই’ উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। এমনকি সে যদি আমাদের দলের কেউও হয়, তবু তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। যারা ছাত্রদলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়- তারা ছাত্রদলের কর্মী হতে পারে না। আপনাদের ওপরই বাংলাদেশের মানুষ আশা করে আছে, তাই শৃঙ্খলা মেনে জনগণের কাছে যেতে হবে, দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

‘নব্য বিএনপি’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন,
৫ আগস্টের আন্দোলনের পর কেউ কেউ নিজেদের বিএনপি হিসেবে পরিচয় দিচ্ছে – এই নব্য বিএনপি ও কিছু রাজনৈতিক গোষ্ঠী দলবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তি থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি: আমিনুল হক

আপডেট টাইম : ০২:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫