ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার বরখাস্তের পরেও পূর্বের কর্মস্থলে সক্রিয় ঢাকা-২ (সাভার) ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি! মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থক দালালকে ৩০ দিনের কারাদণ্ড কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত বাউবি-তে ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক আলাপ ও চা-চক্র অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩জন সহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনের নামে মামলা কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু শিক্ষার্থীদের হয়রানি: সংবাদ প্রকাশের পর ব্যাংক কর্মকর্তা তারেক মাহমুদ বরখাস্ত নওগাঁয় প্রবাসীর স্ত্রী ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে উধাও! থানায় অভিযোগ

পাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সালমান রানা |
পাবনায় অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট। আজ ৩ জুলাই (শুক্রবার) বিকেল ৪টায় পাবনার শহীদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

​বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সংলগ্ন অঞ্চলের সংসদ সদস্যবৃন্দ এবং প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন,পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান বিশ্বাস,পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আজগর,পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল,সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা,পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,পাবনা জেলার পুলিশ সুপার জনাব ছুফি উল্লাহ, এবং প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব।

এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশের সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত সংসদ সদস্যরা তাদের বক্তব্যে তরুণ ও যুব সমাজের উন্নয়নে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, “আজকের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা এবং সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের সুস্থ প্রতিযোগিতাই পারে তরুণদের ইতিবাচক পথে ধরে রাখতে। জেলা প্রশাসনের এই আয়োজন যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার জীবনে ফিরিয়ে আনতে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে খেলোয়াড়, রেফারি ও দর্শকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী ম্যাচটি দেখতে দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমী দর্শক স্টেডিয়ামে এসে ভিড় জমাতে শুরু করেন। উদ্বোধনের পর মাঠজুড়ে টানটান উত্তেজনা ও দর্শকদের করতালি পুরো স্টেডিয়াম এলাকায় এক উৎসবমুখর আমেজ তৈরি করে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদল সভাপতি পদ প্রত্যাশী গ্রেপ্তার

পাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬