ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া ও শ্রীলংকাকে হারিয়ে রানার-আপ গাকৃবির ‘কার্বোডিট’ বরগুনার আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মাদক ও হানি ট্র্যাপের বিরুদ্ধে ডিবির বড় সফলতা: ২৪ ঘণ্টায় আটক ৭ সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কাঠ পাচারের তথ্য চাইতেই রাজনৈতিক পরিচয় বন কর্মকর্তার, সাংবাদিককে নেতার ফোন নরসিংদীতে চাকরি দেওয়ার প্রলোভনে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ জামায়াত-ফ্যাসিস্ট চক্রের যোগসাজশে গভীর চক্রান্ত! দারুস সালামে চাঁদাবাজির অভিযোগে অর্থদণ্ড, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ

বরগুনার আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় মো. তসলিম মোল্লার বাড়ির সামনে পাকা সড়কের উপর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের কালীবাড়ি এলাকার বাসিন্দা মো. আলম ফকির (৪২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর-পশ্চিম চালিতাবুনিয়া এলাকার মো. ননী খলিফা (৪০)।

থানা সূত্রে জানা গেছে, আমতলী থানার এসআই (নিরস্ত্র) মো. শওকত হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

বরগুনার আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬