ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা

হানিফ সরদার, জয়পুরহাট |
জয়পুরহাটের ক্ষেতলালে নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি, অবৈধভাবে সার মজুদ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং যথাযথভাবে ক্যাশমেমো ব্যবহার না করার অপরাধে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে মেসার্স নুর ইসলাম ট্রেডার্স-এ অভিযান চালিয়ে খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে এ জরিমানা করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে দোকান থেকে ৪৯ বস্তা টিএসপি, ৫ বস্তা এমওপি ও ৩ বস্তা ইউরিয়া, মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়।
পরে জব্দ করা সারগুলো কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এতে কৃষকরা ন্যায্যমূল্যে সার কেনার সুযোগ পান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও লাইসেন্সবিহীন সার ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা

আপডেট টাইম : ০৪:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬