ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহা (৩১) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার জাফর মেনশনের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক সজীব কুমার সাহা ঝালকাঠি শহরের ৪ নম্বর ওয়ার্ডের ডাক্তারপট্টি সড়কের বাসিন্দা অমল চন্দ্র সাহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডিবি পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জাফর মেনশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনটির তৃতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে সজীব কুমার সাহাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সজীব কুমার সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সজীব কুমার সাহাকে আদালতে পাঠিয়েছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাফর মেনশনে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব কুমার সাহাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৩:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬