ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান সরকারি গাছে মুকুলের থাবা,আড়াই হাজার টাকায় ৬টি কাঁঠাল গাছ বলির অভিযোগ! সিরাজদিখানে তিন লাখ সত্তর হাজার টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্যমন্ত্রী গাজীপুরে নববধূর মৃত্যু, ১ মাস পর স্বামী গ্রেপ্তার গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতের আগুনে পুড়ল ৯ দোকান বরগুনায় চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি গঠন নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণচেষ্টার আসামির শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনায় চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের

মুফতি ইদ্রিসুর রহমান |
বরগুনায় চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি।

তিনি বলেছেন, কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ বলেন, বরগুনার সার্বিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশসহ সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।

উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়নের সুফল যেন প্রকৃত অর্থেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়। বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের কৃষি, মৎস্য, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. অলিউল্লাহ জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা সজ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা,গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান

বরগুনায় চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের

আপডেট টাইম : ১২:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬