ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫ গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাগুরায় নাশকতা মামলায় কৃষক লীগ নেতা ইমরুল মেম্বার আটক পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে ছাড়া হবে না তাকে জিজ্ঞাসাবাদ করা হবে

অনলাইন ডেস্ক :

সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে ছাড়া হবে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে বেলজিয়াম সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তাকে (চৌধুরী হাসান সারওয়ার্দী) খোঁজ করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন তিনি এ রকম ফ্রড করলেন। যেই হোক আইনের কাছে সবাই সমান। উনি তো সাজাই-গোছাই নিয়ে আসছে। এবং উনার কাছ থেকেই এই নামটা আসছে। তাকে খোঁজা হচ্ছে তার ব্যবস্থা নেব। ইতোমধ্যে নির্দেশ দিয়েছি।

গত ২৮ অক্টোবর বিএনপির কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে সঙ্গে করে নিয়ে যান সাবেক এই সেনা কর্মকর্তা। এরপর থেকে সারওয়ার্দীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, এ ঘটনার পর বিএনপির কপালে জনগণের ধিক্কার ছাড়া কিছুই জুটবে না।

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচির নামে সাংবাদিকদের মারধর, পুলিশ হত্যা, বাসে আগুন- এ বিষয়টি কীভাবে দেখছেন? জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের করা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট, এরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল এটা তারা আবার প্রমাণ করল। কানাডা কোর্ট কিন্তু এ বিষয়টি কয়েক বারই বলেছে। এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেখানে (কানাডা) যারা আশ্রয় চাইতে গিয়েছিল তারা কিন্তু পায়নি।’

শেখ হাসিনা বলেন, ‘মাঝখানে তারা (বিএনপি) কিন্তু শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিল। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, আমাদের সরকার কিন্তু তাতে বাধা দেয়নি। তাদের ওপর একটাই শর্ত ছিল তারা অগ্নি-সংযোগ, ভাঙচুর, এগুলো করবে না। তারা যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল, তারা কিন্তু ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করতেও শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখের যে ঘটনা, বিএনপি যে ঘটনা ঘটাল। বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে মানে মাটিতে ফেলে যেভাবে কোপাল, সাংবাদিকদের ওপর হামলা, সাংবাদিকদের ধরে পেটানো, মারা এবং এই ঘটনার পরে জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না।’

তিনি বলেন, ‘শুধু তাই না, পুলিশকে তো মেরেছেই হাসপাতালে ঢুকে হাসপাতালের অ্যাম্বুলেন্স পুড়িয়েছে, সেখানেও পুলিশের ওপর আক্রমণ। আজকে আপনারা (সাংবাদিকেরা) দেখেন, ইসরায়েল প্যালেস্টাইনের ওপর যেভাবে হামলা করেছে, সেখানে তারা হাসপাতালে বোমা হামলা করল, নারী-শিশুদের হত্যা করেছে এবং সেখানে তাদের সবকিছু বন্ধ করে রেখেছে। আমি তফাৎ (ইসরায়েলের সঙ্গে বিএনপির) তো দেখতে পাচ্ছি না। এটার আমরা তীব্র নিন্দা জানাই।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীকে ছাড়া হবে না তাকে জিজ্ঞাসাবাদ করা হবে

আপডেট টাইম : ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩