ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাজউকের উচ্ছেদ অভিযান অব্যাহত

  1. মঞ্জুরুল ইসলাম রতন :

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী নন্দীপাড়া এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় কয়েকটি নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়।
সোমবার (২৭ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৬/১ আওতাধীন খিলগাঁও ত্রিমোহনী নন্দীপাড়া এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময়ে নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনে এক লক্ষ টাকা করা হয়। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
এছাড়া হাসানুজ্জামান বলেন, ভবন নির্মানে রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবে এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই বিষয়ে জনসচেতনতা করা হয়েছে।
স্থানীয়রা জানান, স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার মানুষ রাজউকের এই অভিযানে সহযোগিতা করি। এলাকাবাসী মনে করে রাজউক নিয়মিত এই ধরনের অভিযান চলমান রাখলে কেউ নকশা ছাড়া ভবন করতে সাহস পাবে না।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার হাসানুজ্জামান, প্রধান ইমারত পরিদর্শক বেলাল হোসেন, ইমারত পরিদর্শক ফিরোজ আলম, জিয়াউদ্দিন, নাজিম উদ্দিন, মো. সুমন ও তুষার বর্মনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাজউকের উচ্ছেদ অভিযান অব্যাহত

আপডেট টাইম : ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪