ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম! মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক যশোরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার হাসপাতাল, রোগী ভাগিয়ে বাণিজ্য মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আত্রাইয়ে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, ৭ দিনেও মেলেনি সন্ধান

নাদিম আহমেদ অনিক,নিজস্ব প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুলিশের কথিত সোর্স সুমন (৩৮) নামের এক ব্যক্তি ৭দিন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজ হওয়াকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
নিখোঁজ সুমন উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামের সাহাদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে সুমনের মোবাইলে একটি ফোন আসে। ওই ফোন পেয়ে তিনি নাটোর যেতে হবে বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে গত ২১ জুন শুক্রবার সন্ধ্যায় কয়সা গ্রামে রাস্তার ধারে রক্ত পরে রয়েছে এমন সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি কিসের রক্ত পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
নিখোঁজ সুমন পুলিশের সোর্স বলে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে। তবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম।
এ ব্যাপারে সুমনের স্ত্রী বুলি বিবি গত ২১ জুন শুক্রবার আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ৭ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ছোট ছোট তিনটি সন্তান নিয়ে দুশ্চিন্তার মাঝে রয়েছি। স্বামীকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এ ব্যাপারে শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি দুঃখজনক, আমি আশাকরছি প্রশাসন বিষয়টি গুরুত্বর সাথে দেখবেন।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, আমরা বিভিন্নভাবে তার সন্ধান করার চেষ্টা করছি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করছি এবং প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উপ-সচিবের ভাই ফারুক আহমেদকে সার ডিলার নিয়োগ, স্বজনপ্রীতির অভিযোগ

আত্রাইয়ে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, ৭ দিনেও মেলেনি সন্ধান

আপডেট টাইম : ১০:২১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪