ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গুলিবিদ্ধ সাজুর মৃত্যু, তার ১৫ দিন বয়সী ছেলের নাম রেখেছিলেন ‘আবু সাঈদ’

মোঃ বাবুল হোসেন, পঞ্চগর জেলা প্রতিনিধি- :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের দিন গত ৫ আগস্ট সকালে গাজীপুরে গুলিবিদ্ধ হন সাজু ইসলাম (২৬)। সোমবার (১২ আগস্ট) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজু ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা মিরপাড়া গ্রামের বাসিন্দা আজহার আলীর ছেলে। তিনি ২০১৫ সালে টোকরাভাষা তহিবননেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। সাজু গত ৪-৫ বছর ধরে গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে তিনি একাই থাকতেন। পরিবার থাকতো গ্রামে। সাজুর বাবা আজহার আলী রিকশাচালক। চার ভাই-বোনের মধ্যে সাজু বড়। গত দেড় বছর আগে বিয়ে করেন সাজু। দাম্পত্য জীবনে তার ১৫ দিন বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পর তার ছেলে হলে নাম রাখা হয় আবু সাঈদ। সাজুর দুই বোন নাজমুন নাহার, নিলুফা আক্তার ও ছোট ভাই রাজু আহম্মেদ। এদের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাই লেখাপড়া করছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গুলিবিদ্ধ সাজুর মৃত্যু, তার ১৫ দিন বয়সী ছেলের নাম রেখেছিলেন ‘আবু সাঈদ’

আপডেট টাইম : ০১:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪