ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাগুটিয়া হাটে যান চলাচল বন্ধ, স্থানীয়দের দুর্ভোগ চরমে

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বাগুটিয়া হাটের প্রবেশপথে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে পথচারীসহ রিকশা, সিএনজি, ভ্যান ও মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, টানা ভারী বর্ষণের কারণে বাগুটিয়া ব্রীজের পূর্ব পাশের প্রবেশপথটি ধসে পড়েছে। এ কারণে বাগুটিয়া বাজারে প্রবেশ করা কিংবা বাজার থেকে বের হওয়া সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। প্রায় দশটি গ্রামের মানুষকে প্রায় আধা কিলোমিটার ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, যা তাদের জন্য বাড়তি দুর্ভোগ বয়ে এনেছে।

এ অবস্থায় বাগুটিয়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী জীতেন চন্দ্র দাস জানান, ভাঙা অংশটি দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, “রাস্তাটি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। দ্রুত মেরামত না করা হলে প্রাণহানিসহ বড় ধরনের সম্পদের ক্ষতি হতে পারে।”

স্থানীয়দের আবেদন স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা দ্রুত রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন জনসাধারণের চলাচল নিরাপদ হয় এবং বাগুটিয়া হাটের ব্যবসা-বাণিজ্য সচল থাকে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

বাগুটিয়া হাটে যান চলাচল বন্ধ, স্থানীয়দের দুর্ভোগ চরমে

আপডেট টাইম : ০২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪