ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক যশোরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার হাসপাতাল, রোগী ভাগিয়ে বাণিজ্য মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা

সিরাজদিখানে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে বেত্রাঘাতে আহত

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা গঠেছে।
গত ৩০শে সেপ্টেম্বর সোমবার বিদ্যালয় ছুটির কিছু সময় আগে পঞ্চম শ্রেনীর ছাত্রী নুসরাত জাহান নুহাকে রুশনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বেগম কেয়া বেত্রাঘাত করে আহত করেন।

বেত্রাঘাতে আহত শিক্ষার্থী নুহা বলে, সহপাঠীদের সাথে কথা কাটা কাটি ও থুথু নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিচার দেয়া হয়। পরে আমাকে ডেকে নিয়ে আমাকে মেরে তিনটি বেত ভেঙ্গে ফেলে। বাকী শিক্ষকরা মারতে বারন করলেও তিনি শোনেননি। আমার চোখেও আঘাত করে এবং এ বলে হুমকি দেয় “তোমার চোখ তুলে আমি লুডু খেলব”।

শিক্ষার্থীর মা মোসা. উর্মি বেগমের বলেন, আমার মেয়ে স্কুল থেকে সহপাঠীদের সহযোগিতার বাসায় এসে অজ্ঞান হয়ে পরে। বাসায় সবাই কান্নাকাটি শুরু করে। মেয়ের শরীরের বিবিন্ন স্থানে দাগ ফুটে উঠে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

প্রধান শিক্ষিকা রোকসানা বেগম কেয়া বলেন, নুহা আমার সন্তানের মত, এমন আঘাত করতেই পারিনা। তিনটি বেত ভাঙ্গার যে অভিযোগ করা হয়েছে তা সত্যি নয়। আমি ছোট বেত দিয়ে মাত্র দুটি আঘাত করেছি।

বিষটি নিয়ে রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যড.আবু সাঈদ বলেন ঘটনাটি শুনেছি আমি আশা করবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটি সুরাহা করবে কতৃপক্ষ

সিরাজদিখান থানার এ এস আই আনিস বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবো।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ

সিরাজদিখানে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে বেত্রাঘাতে আহত

আপডেট টাইম : ০১:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪